Saturday, 11 April 2020

চাঁদের আলো ছাড়া বাকি সব মিথ্যা


সব শালিক ফিরে আসছে মহল্লায়
বৃষ্টির জল ধুয়ে দিচ্ছে
মহাকালের ধুলো ।
আমাদের চেতনা হয়নি বলে
সেই যে জ্যাঠামশাই ছেড়ে চলে গিয়েছিল
বাগানে কলমি শাক হচ্ছে দেখে
আবার ফিরছে ।

তবে
বড় কঠিন সময় জ্যাঠামশাই!
অন্ধকার হাতড়াচ্ছি ,
চাঁদের আলো ছাড়া বাকি সব মিথ্যা ।



Thursday, 9 April 2020

পৃথিবীর মন ভালো নেই


রাস্তায় গলে পড়ছে
সদ্যস্নাত মৃতদেহ ।
আমি জানালায় মুখ বাড়িয়ে
নাক ঢাকছি রুমালে।


সাইরেন থেমে গেছে ।
কান্নার শব্দে মিশে আছে

হরিবোল ...


কিভাবে আসছে সনাক্তকারীরা
জানিনা !
সনাক্তকরণের উপায় হিসাবে
কবিতা পড়ছে সেনাবাহিনী।


মহাকাশের শেষ নক্ষত্রটাও
আজ খসে পড়লো
এখন পড়ে শুধু
অজস্র পাণ্ডুলিপি ।


একটি মানবিক আবেদন
আদিবাসীরাই কিন্তু আমাদের দেশের আদি  অধিবাসী।
পৃথিবীর অসুখের কারণে আমার আপনার পূর্ব পুরুষরা আজ গভীর সঙ্কটে।
পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রাচীনতম জাতিগোষ্ঠী শবর, ভূমিজ-সহ অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষজন লকডাউনের কারণে গভীর খাদ্যসঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন। এরা প্রত্যেকেই দ্রাবিড় নরগোষ্ঠীর অংশ হিসেবে চিহ্নিত।
আমাদের রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা বাঁকুড়ার কিছু অঞ্চলে এই  সকল জাতিগোষ্ঠীর স্থায়ী ঠিকানা। প্রায় লক্ষাধিক মানুষের বাস এই অঞ্চলে। প্রচারের আলো থেকে দূরে থাকায় এদের পেটেও আজ "লকডাউন"। সরকার তার সাধ্যমত চেষ্টা চালাচ্ছেন।তবুও ...
আসুন, আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। এই জনজাতিকে বাঁচাতে আপনিও আপনার সাহায্যের হাতটা একটু লম্বা করুন।

এই বার্তাটি আপনার গান /নাচ /কবিতার ভিডিওর সাথে জুড়ে দিন , তাহলে আরও বেশি মানুষের কাছে সহজে ছড়িয়ে যাবে ।

ধন্যবাদ।

Description : "Corona Donation"
A/C No. 50100197737146
IFSC Code : HDFC0002505
Donation to be made to: Saikat Sundar Mandal
Google Pay : 9732069997

Monday, 6 April 2020

চেয়ার ফাঁকা থাকেনা কখনো 

চেয়ার ফাঁকা থাকেনা কখনো , 
আপনি না বসলে 
অন্য যে কেউ বসে পড়তে পারে 
বা 
অন্য কেউ বসে আছে হয়তো । 
চেয়ারের হাতলে আপনি হাত রাখতে পারেন , 
সে আপনি চেয়ারে বসুন বা না বসুন । 
আপনি চেয়ারের হাতলে হাত না রাখলে 
অন্য যে কেউ রেখে দিতেই পারে । 
চেয়ারের ফাঁকা থাকা বা বসে থাকা 
ভীষণই আপেক্ষিক । 

তবে যাই হোক 
চেয়ার ফাঁকা থাকেনা কখনো । 


Sunday, 5 April 2020

পোস্ট অফিস 

সব প্রেমই আসলে দূরবর্তী 
একটা গ্রামের পোস্ট অফিস । 
আশেপাশে দু' একটা দোকান ;
চা , বিড়ি , ঘুগনি 
মাঝে মাঝে স্ট্যাম্প মারার শব্দ
কিংবা খসখসে নোট গোনার । 
একা পোস্টমাষ্টার ভীষণ একলা । 
পুরোনো পাখার ঘড়ঘড়ানিতে 
মিশে থাকে অভিমানের শব্দগুলো , 
ক্লান্ত ছুটির দিনে 
পোস্ট অফিসেও তালা ঝোলে । 

আসলে সব প্রেমই ...

Friday, 3 April 2020

মানচিত্র কখনো দেশ হতে পারে না 


মানচিত্র কখনো দেশ হতে পারে না , 
দেশ হলো তোমার পাশের বাড়ি , 
দেশ হলো বন্ধ চা বাগান । 
দেশ নকশালবাড়ির চারু দা -
দিদার হাতের নাড়ু 
সেও তো একটা দেশেরই নাম । 
দেশের কোনো সীমানা হয় না , 
পাঁচিলশূন্য একটা ভূখণ্ডের 
নাম ই তো দেশ । 
একটা লাল পতাকা পতপত করে 
উড়বে পাহাড়ের মাথায় , 
আর ল্যাংটো ছেলেটা 
আঙুল দেখিয়ে বলবে 
ওই তো,  ওই তো -
আমার দেশ । 

Thursday, 2 April 2020

ভাবনারা 

আকাশে সূর্যাস্ত দেখা দিলে আমি ঘরে 
ফিরে আসি গোধূলি গায়ে মেখে , 
পুঁজিবাদী ভাবনারা টুপ টুপ ঝরে পড়ে 
দরমার ফাঁকটুকু দেখে । 
দেশের কথা

হাট বসেছে নদীর ধারে
সীমান্তপথ ঘেঁষে
চা দোকানী ঝাঁপ তুলেছে
তাদের নতুন দেশে ।

রান্নাঘরের পিছন দিকে
রহিম চাচার বাড়ি
বিভাজনের সেদিন থেকেই
ওদের সাথে আড়ি ।

এক ফর্মার দেশটা হল'
পদ্য ভরা ঝোলা
এই পৃথিবীর সব খামারই
চাষীর জন্য খোলা ।

দেশের একটা শ্মশান আছে
নথিবদ্ধ খাতা
সীমানা আঁকা মানুষগুলোর
তাতেই বিছানা পাতা ।

আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...